শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজনীতি

সতর্ক পাহারায় আওয়ামী লীগ ও সহযোগীরা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সতর্ক পাহারায় আওয়ামী লীগ ও সহযোগীরা

পুলিশের পক্ষ থেকে কর্মসূচি পালনের অনুমতি না পাওয়ায় শনিবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক অবস্থায় থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

শুক্রবার (২৮ জুলাই) রাতে পুলিশের পক্ষ থেকে কোনো দলকে সড়কে কর্মসূচি পালনের অনুমতি না দেয়ার পর তিনি সময় সংবাদকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‌‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অবস্থান কর্মসূচি থেকে বিরত থাকব। তবে প্রতিটি থানা ও ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে।’

এ ছাড়া আওয়ামী লীগ নেতারা বলেছেন, আইনের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করলেও বিরোধীরা মাঠে নামলে তারা বসে থাকবেন না। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে কঠোর জবাব দিতে সতর্ক অবস্থানে থাকবেন তারা।

নয়পল্টনের মহাসমাবেশ থেকে রাজধানীর সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শনিবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। দলটির সমমনা অন্য সব দল ও সংগঠনও এদিন রাজপথে থাকবে।

 

আফ/দীপ্ত নিউজ