শিরোনাম
বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে গেছে।

জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফি। তিনি জানান, হাসনাত ও সারজিস দুজনেই সুস্থ রয়েছেন।

 

এদিকে লোহাগাড়া থানার দায়িত্বরত এএসআই মো. আলিম দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসনাত ও সারজিস ওই গাড়িতে ছিলেন না। তারা নিরাপদে আছেন। তাদের বহরের একটি গাড়িকে কক্সবাজারগামী ট্রাক চাপা দেয়। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে।