সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এ উপলক্ষে ওইদিন সংসদ সদস্যদের (এমপি) বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পক্ষে এসংক্রান্ত নোটিশ জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১এর ধারা ৫()-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের গত ৬ আগস্টের প্রজ্ঞাপনের (নির্বাচনের তফসিল) ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন ২০ আগস্ট দুপুর ২টায় ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০() অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার/নির্বাচনী কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টায় মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে পারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More