শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর প্রস্তাবিত সংশোধনী নিয়ে আপত্তি গ্রহণ না করায় ওয়াকআউট করেছে বিরোধী দল ও তাদের মিত্ররা।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা সংসদ থেকে বেরিয়ে যান।

ওয়াকআউটের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘ইনশাআল্লাহ আরও দেখা হবে। এই সংসদে দেখা হবে। আজকে অনেক দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করলাম।’

তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উদ্দেশ করে বলেন, ‘এখানে ট্রাস্ট মেইনটেইন (আস্থা বজায় রাখা) করা হয় না। এটা আমাদের দুঃখ। স্পিকার আপনি বলেছেন, জাস্টিস মেইনটেইন (ন্যায়বিচার বজায় রাখবেন) করবেন। আজকের দিনে আমরা জাস্টিস পেলাম না। সরকারিদল ট্রাস্টের জায়গা রাখলেন না। আমরা সহযোগিতা করেই যাচ্ছিলাম, কিন্ত আমাদের ব্ল্যাক আউট (বাধা দেওয়া) করা হলো।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More