মঙ্গলবার, মে ৫, ২০২৬
মঙ্গলবার, মে ৫, ২০২৬

সংরক্ষিত নারী আসন: নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম'কে নির্বাচিত ঘোষণা করে গেজেট করেছে ইসি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট করেছে নির্বাচন কমিশন (ইসি)

সোমবার (৪ মে) নির্বাচন কমিশন(ইসি) রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নম্বর৫০২২/২০২৬)-এর গত ২৭ এপ্রিল আদেশের পরিপ্রেক্ষিতে গত ২ মে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণপূর্বক বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। বাছাই কার্যক্রম শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসি যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করার পর সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছিল এবং আজ কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গেজেট জারি করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More