জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা নামাজের ইমামতি করেন দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
জেলার পাঁচ উপজেলা থেকে জামায়াতে ইসলামী, বিএনপি ও ১১ দলীয় জোট নেতৃবৃন্দ জানাযায় অংশ নেন।
বিকেল ৫ টায় মো. নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা তার নিজ নির্বাচনী এলাকা শ্রীবরদি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে কিডনিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি ইন্তেকাল করেন
এদিকে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে এই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।