রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়া (৪০)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯ টার দিকে শেরপুর সদর উপজেলার কামারের ইউনিয়নের পয়াস্তির চর গ্রামে ওই ঘটনাটি ঘটে।

নিহত সাদা মিয়া কামারের চর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে এবং ২ কন্যা ও ২ ছেলের জনক।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে সাদা মিয়া তার বাডীর পাশে ধান ক্ষেতে প্রতি দিনের ন্যায় সেচ পানি দিতে যায়। এসময় মোটর চালিত বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সাদা মিয়ার মৃত্যু হয় ৷

 

মঞ্জুরুল আহসান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More