শেরপুরে ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ পথে আনা বিভিন্ন ব্রান্ডের নিষিদ্ধ ভারতীয় ৬২ বোতল মদ পাচারকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজাপুর থানার মনোহরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. আ. হালিম (৩৮), শেরপুর নালিতাবাড়ীর সমশচুড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মো. জামিন চৌধুরী (৩০) ও একই গ্রামের মৃত আ. রহিমের ছেলে মোতালেব হোসেন মুনা (৩৮)। এ সময় শাহ আলী ও অজ্ঞাতনামা দুই আসামি দৌড়ে পালিয়ে যায়।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, এসআই মোহাম্মদ সাইফুল মালেকের নেতৃত্বে একটি টিম মাদক উদ্ধারের উদ্দেশ্যে শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ঝিনাইগাতী উপজেলার তিনানি বাজারে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানার সমশচুড়া এলাকায় আবুল কালামের বাড়ী সংলগ্ন রাস্তা থেকে এ সব মদ সহ আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামিরা জব্দকৃত মদ প্লাস্টিকের তিনটি বস্তায় ভরে কাঁধে করে পাচার করছিল। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য এক লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ সাইফুল মালেক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫–বি ৫) (বি)/২৫–ডি ধারায় এজাহার দায়ের করেছেন। আসামি ও আলামত গোয়েন্দা পুলিশের হেফাজতে আছে।

এবিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কালাম আজাদ বলেন, আসামিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।

 

মঞ্জুরুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More