শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু হুজাইফা মারা গেছে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর টেকনাফ সীমান্তে আরাকান আর্মি'র গুলিতে আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু হুজাইফা মারা গেছে।

দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর টেকনাফ সীমান্তে আরাকান আর্মি’র গুলিতে আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু হুজাইফা মারা গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিশু হুজাইফা’র মা সাবেকুন্নাহার।

হুজাইফার চাচা শওকত আলী বলেন, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আপনারা সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সকাল ৯টার দিকে সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হয় টেকনাফ জেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফের হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে সরাসরি রেফার করা হয় চমেক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য হুজাইফা’কে ১৩ জানুয়ারি বিকালে বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বিজিবি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) ভর্তি করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More