দীপ্ত নিউজ
বাংলাদেশ

শিক্ষার্থীরা মানুষের দোয়া নাও : শামীম ওসামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিক্ষার্থীরা মানুষের দোয়া নাও : শামীম ওসামান
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শামীম ওসমান। (ভিডিও থেকে নেয়া ছবি)

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে উন্নত বাংলাদেশ, শেখ হাসিনা মানে আগামী দিনের ভবিষ্যৎ। শেখ হাসিনার জন্য বাংলাদেশ পূর্ণ জন্ম পেয়েছে। তার কিছু হলে দেশ অনেক পেছনে চলে যাবে। যা থেকে ওঠা আর সম্ভব নয়।

রবিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, শুধু নামাজ-রোজা, হজ-যাকাত করলেই হয় না মানুষের দোয়াও লাগে। শিক্ষার্থীরা মানুষের দোয়া নাও। আমার শুধু একটা দেয়া চাই, মানুষের জন্য যাতে কাজ করতে পারি। আর মৃত্যু সময় যাতে ভয় নাই পাই।

নিজ এলাকা ফতুল্লাবাসীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। মনে রাখতে হবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, ভূমিদস্যু ও ইভটিজিং মুক্ত সমাজ চাই আমরা। এ জন্য পঞ্চায়েত কমিটি করতে হবে। পুলিশ দিয়ে সব কিছুর সমাধান হবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,স্কুলের ব্যবস্থাপনা কমিটি সভাপতি মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।