শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
জাতীয়

শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন আজহারী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা নিয়ে মন্তব্য করেছেন আলোচিত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ইস্যুতে তিনি একটি পোস্ট দেন।

পোস্ট তিনি লেখেন, শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে, দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলে। তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো–ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এমন অভিযোগে সায়েন্সল্যাব অবরোধের পর প্রো–ভিসি বাসভবনের দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রবিবার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ ধাওয়া–পাল্টা ধাওয়া চলে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।