নির্বাচনী প্রতিপক্ষ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামীকাল (রবিবার, ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টয় বসুন্ধরা আবাসিক এলাকায় ডা. শফিকুর রহমান ও রাত ৮টায় বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসন নিয়ে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অপর দিকে সংসদে বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট।
এসএ