শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

আপিল বিভাগের নিয়োগপ্রাপ্ত ৩ বিচারপতি শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত ৩ বিচারপতিকে শপথ পাঠ করান।

শপথ নেওয়া ৩ জন বিচারপতি হলেন– বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ অনুষ্টানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, শপথ পাঠকারী ৩ বিচারপতির পরিবারের সদস্য, অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রীম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুধবার রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত ৩ বিচারককে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া এই ৩ বিচারপতিসহ আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা হলো ৮ জন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।