মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন এনসিপি’র নির্বাচিত ৬ সংসদ সদস্য

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সংসদ সদস্য (এমপি) এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত ৬ সদস্য।

সংসদ সদস্য (এমপি) এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত ৬ সদস্য।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

এছাড়া বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভা সদস্যরা শপথ নিবেন।

সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More