সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চে নাশকতার পরিকল্পনায় ছাত্রদলের ২ নেতা আটক

Avatar photoAdib Jamal

আসন্ন জাতীয় নির্বাচনী তফসিল ঘোষনার পরবর্তী সময়ে বরিশালঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা সন্দেহে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বরিশালে র‌্যাব৮ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতা রেজাউল করিম রনি। তারা বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ঘটিয়ে তার ভিডিও ফুটেজ তাদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে পঠাতেন। গতকাল বরিশাল সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসমস্ত ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More