শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুরে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
লক্ষ্মীপুরে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বজ্রপাতে মো. নাঈম নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (১২ জুন) বিকাল ৪টায় শহরের দক্ষিন তেমুহনীতে সড়ক ও জনপদ বিভাগের সামনে ঘটনাটি ঘটে।

নিহত নাঈম লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাল মিয়া মাঝি বাড়ির আবদুল আলীমের ছেলে। সে একটি ফার্নিচার দোকানে কাজ করতো।

প্রতিদিনের ন্যায় নাঈম ফার্নিচার দোকানে কাজ করতে আসে। বেলা সারে ৩ টার দিকে ঝড়ো হাওয়াসহ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। কিছুক্ষন পর বৃষ্টির সাথে বজ্রপাতও হয়। এ সময় প্রচন্ড বজ্রপাতের শব্দে দোকানের সামনে মো: নাঈম আহত অবস্থায় পড়ে থাকে।

পরবর্তীতে আশপাশের লোকজন তাকে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

 

তাপস সাহা/ইমাম/দীপ্ত নিউজ