শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতাসহ নিহত ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতাসহ নিহত ২
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ দুই জন নিহত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রাত ১০ টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের মৃত্যু হয়। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।

নিহত নোমান জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর রাকিব জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গত রাতে মোটর সাইকেলে পোদ্দার বাজার থেকে নাগের হাটে যাওয়ার সময় নোমান ও রাকিবের উপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় কয়েক রাউন্ড গুলি ছুড়লে দুইজনই মাথায় গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক নোমানকে মৃত ঘোষনা করেন। আর রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে সেও মারা যায়।

এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিহতের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বাহিনীকে দায়ী করেছেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে, অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

 

অনু/দীপ্ত সংবাদ