শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলো সংস্কৃতি আর মানুষের মিলনে সম্পন্ন হলো ‘রোসনি পরব দিন’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আয়োজন ‘রোসনি পরব দিন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হলো সাংস্কৃতিক আয়োজন ‘রোসনি পরব দিন’। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোকেয়া হল মাঠজুড়ে এই আয়োজনে মেলা, যাত্রাপালা ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনে আলোকিত করেন রোসনির সঞ্চালক তানজিনা বিনতে নূর, ফারজিয়া হক ফারিন ও ড. দীপা সরকার। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. হোসনে আরা বেগম।

রোসনি পরব দিন ১৪৩২নিয়ে রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশের সভাপতি রওনক জাহান রাকামনি বলেন, “বাংলা সংস্কৃতির সুদীর্ঘ যাত্রাকে তুলে ধরতে আমাদের আজকের আয়োজন।সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম মিথিলা বলেন, “পরব মানে উৎসব, পরব মানে আনন্দ। দীর্ঘদিনের বৈচিত্র্যময় বাংলাদেশের ধারা অব্যাহত রাখতেই রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশের এই আয়োজন।

মেলার রঙিন স্টল, লোকজ খাবার, ঐতিহ্যবাহী যাত্রাপালা ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মাঝে সৃষ্টি করে এক উৎসবমুখর আবহ। “রোসনি পরব দিন” হয়ে ওঠে লোকজ সংস্কৃতি, সৃজনশীলতা ও নারীর কণ্ঠস্বর উদ্‌যাপনের এক উজ্জ্বল মিলনমেলা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More