রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের জন্য ২০টি ইঞ্জিন উপহার দিচ্ছে ভারত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন সংকট কাটিয়ে তুলতে পাশে দাড়িয়েছে ভারত। ২০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার দিচ্ছে দেশটি। যার মূল্যে প্রায় ৫০০ কোটি।

ভারত প্রয়োজনে বেশি ইঞ্জিন উপহার দিতে রাজি। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানায়, ইঞ্জিনগুলো চলতি মাসেই দেশে আসবে। এতে কিছুটা হলেও সংকট কাটবে। তবে সবই পুরনো ২০১৭ বা ১৮ সালের দিকে এগুলো তৈরি করা হয়েছে।

ইঞ্জিন সংকটের ফলে শিডিউল বিপর্যয় এবং দুর্ঘটনাও বাড়ছে প্রতিদিন। যদিও নতুন ইঞ্জিন কেনার কয়েকটি প্রকল্প আছে রেলওয়ের। এ পরিস্থিতিতে বাংলাদেশকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারত।

দেশে মাত্র ২৬৩টি ইঞ্জিন রয়েছে । যেখানে প্রতিদিন ৫০টি পণ্যবাহী ট্রেন ও ৩৬৬টি যাত্রীবাহী পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে। বিশাল এ কর্মযজ্ঞের জন্য যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এ ইঞ্জিনের ৬৫ শতাংশই মেয়াদোত্তীর্ণ। জোড়াতালির ইঞ্জিন দিয়েই চলছে যাত্রী পরিবহন। ভারত ২০২১ সালে বাংলাদেশকে ১০টি মিটারগেজ ইঞ্জিন উপহার দিয়েছিল।

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More