শিরোনাম
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
ক্রিকেট

রেকর্ড গড়ে ১৪ হাজার ক্লাবে কোহলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রেকর্ড গড়ে ১৪ হাজার ক্লাবে কোহলি

বিশ্বের তৃতীয় ও দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান ক্লাবের সদস্য হলেন বিরাট কোহলি। তার আগে এই তালিকায় নাম লিখিয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আজ অপরাজিত ১০০ রানের ইনিংস খেলার পথে ওয়ানডে ক্যারিয়ারে ১৪ হাজার রান পূর্ণ করেন কোহলি।

২৯৯ ম্যাচের ২৮৭ ইনিংসে ওয়ানডেতে ১৪ হাজার রান পূর্ণ করলেন কোহলি।

টেন্ডুলকার ও সাঙ্গাকারার ক্লাবে নাম লেখাতে গিয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন কোহলি। ওয়ানডেতে দ্রুত ১৪ হাজার রানের মালিক হন তিনি।

৩৫৯ ম্যাচের ৩৫০তম ইনিংসে ১৪ হাজার পূর্ণ করার রেকর্ড এতদিন দখলে ছিলো টেন্ডুলকারের। ২০০৬ সালে পেশোয়ারে পকিস্তানের বিপক্ষে এই রেকর্ডের মালিক হন তিনি।

টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করতে না পারলেও, ২০১৫ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান করেছিলেন সাঙ্গাকারা। এজন্য ৪০২ ম্যাচের ৩৭৮ ইনিংসে ১৪ হাজার রান করেন সাঙ্গা।

২৯৯ ম্যাচের ২৮৭ ইনিংসে ওয়ানডেতে কোহলির রান এখন ১৪০৮৫ রান।