শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

রিশাদ ঝড়ে বাংলাদেশের সিরিজ জয়

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
রিশাদ ঝড়ে বাংলাদেশের সিরিজ জয়
রিশাদ

সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের অল্পরানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতে দারুণ করেছে বাংলাদেশ। তানজিদ তামিমের দুর্দান্ত ইনিংসের পর রিশাদের ঝড়ো ইনিংসে বড় জয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয় এটি।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেন লিয়ানাগে। বাংলাদেশের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।

জবাবে খেলতে নেমে ৪০ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন তানজিদ তামিম। তাছাড়া ১৮ বএল অপরাজিত ৪৮ রান করেছেন রিশাদ।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।