ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়।
রিট আবেদনে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থী এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
আদালতে নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী হলেন— অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা, অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বলেন, এ সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে।
এর আগে, ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম এবং ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
এসএ