মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

নাহিদের রিট খারিজ, ভোটের মাঠে থাকবেন বিএনপি প্রার্থী কাইয়ুম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট ।

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, আমরা আপিল বিভাগে যাবো, দ্বৈত নাগরিকত্ব থাকা কারো নির্বাচন করার বৈধতা থাকতে পারে না।

এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় নাহিদ ইসলামের পক্ষে রিট দায়ের করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More