শিরোনাম
বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
দীপ্ত নিউজ
অর্থনীতি

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৪ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৪ সেপ্টেম্বর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এই দিন ধার্য করেন।


২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা আশঙ্কা করেন দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করেছে।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ–পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে কয়েকজনকে আসামি করে মতিঝিল থানায় একটি মামলা করেন।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন–২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় এই মামলা করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি।