দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাস্তায় হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাস্তায় হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী

কোপেনহেগেনের রাস্তায় প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফেডেরিকসেন।

স্থানীয় সময় শুক্রবার রাজধানীর কুলতরভেত এলাকার একটি রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ডেনমার্কের প্রধানমন্ত্রীর দিকে হেঁটে যান এবং তার কাঁধে আঘাত করেন। হামলাকারীকে আটক করা হয়েছে। এ ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।