বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন বিএনপির কর্মসূচিতে ভয় পেয়ে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে।
শনিবার (৪ মার্চ) যাত্রাবাড়ী এলাকার নবীনগর টাওয়ারের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে তিনি বলেন,‘আমরা স্পষ্ট করে বলতে চাই, দলীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর দাবি না মানলে জনগণ রাস্তায় নেমে সরকারকে বিদায় দেবে।নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে এবং ‘১০ দফা দাবিতে বিএনপির আন্দোলন চলছে। সরকারকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না।’তিনি দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে বলেন,সেজন্যই দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সরকার আওয়ামী লীগের লুটেরাদের হাতে ওএমএস তুলে দিয়েছে। অন্যদিকে দুর্নীতিবাজদের সঙ্গে সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, তাই বাজার নিয়ন্ত্রণে আজ তারা ব্যর্থ।’
ভোটের অধিকার আদায়ে জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে বলেই ভোটাধিকার হরণ করেছে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব নবী উল্লাহ নবীসহ বিভিন্ন স্তরের মন্ত্রী।
যূথী/দীপ্ত সংবাদ