শিরোনাম
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৯ অক্টোবর ২০২৬ কলেরা প্রতিরোধে বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান, চুক্তি সই
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে আনসার মহাপরিচালকের সাক্ষাৎ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাষ্ট্রপতির সঙ্গে আনসার মহাপরিচালকের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। দেশের উন্নয়ন কার্যক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতি বলেন এই বাহিনী দেশের অভ্যন্তরে আইন–শৃঙ্খলা রক্ষায় অন্যান্য পেশাগত বাহিনীকে সহযোগিতা করে আসছে। সামাজিক স্থিতিশীলতা উন্নয়নের পূর্ব শর্ত উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আনসার ও ভিডিপির সদস্যরা ইতিবাচক অবদান রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান ।

আল/দীপ্ত সংবাদ