বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে মো‌দির অভিনন্দন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানিয়েছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি। রবিবার (৫ মার্চ) পাঠানো এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার মুক্তিযোদ্ধা হিসেবে অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।

অভিনন্দন বার্তায় মো‌দি লিখেছেন, ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

মো‌দি আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে একটি অনন্য দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, যা দৃঢ়ভাবে আমাদের ত্যাগের মধ্যে নিহিত। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা উভয় দেশের জনগণের স্বার্থে এ বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করার বিষ‌য়ে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আশা করেন, মো. সাহাবুদ্দিনের দূরদর্শী নেতৃত্বে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে।

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য সাফল্য কামনা করেন।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More