শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাণীনগরে আরপিএ ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাণীনগরে আরপিএ ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাণীনগরে আরপিএ ইফতার মাহফিল

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের পুথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের তৈরি করার কাজে সহযোগিতা করার লক্ষ্য নিয়ে ২০২০ সালে পথচলা শুরু করে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ)”।

বৃহস্পতিবার (২০এপ্রিল) সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্খিদের অংশগ্রহণে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এদিন বিকেলে উপজেলার এছাহক টাওয়ারে বন্ধু রেস্টুরেন্ট এন্ড ক্যাফেতে “রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) ” এর আয়োজনে এই দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। 

আরপিএ এর সভাপতি ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড বিষয়ে ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক মতামত প্রদান ও আলোচনা অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত উপজেলার বিভিন্ন এলাকার সাবেক ও বর্তমান কৃতি সন্তানদের হাত ধরে শুরু হয় রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনটি। এই অ্যাসোসিয়েশন বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। যে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে গণিত বিষয়ে কোন শিক্ষার্থীর কোন জায়গায় দুর্বলতা আছে তা খুব সহজেই সমাধান করে নিজেদের গণিতসহ অন্যান্য বিষয়ে একজন দক্ষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষামূলক প্রতিযোগিতায় নিজেদের অংশগ্রহণে নিজেদের তৈরি করতে উৎসাহিত ও আগ্রহী হয়ে উঠছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপজেলার গরীব–অসহায় ও হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।