বুধবার, মার্চ ১৮, ২০২৬
বুধবার, মার্চ ১৮, ২০২৬

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

ইফতারের পরপরই রাজধানীর আকাশে বিদ্যুৎ চমকানো ও ধুলিঝড়ের দেখা মেলে। সন্ধ্যা ঘনাতেই শুরু হয় দমকা হাওয়া, এরপর রাত নামার আগেই নগরীর বিভিন্ন এলাকায় নামে বৃষ্টি। এতে স্বস্তি ফিরলেও হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More