শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজনীতি

রাজধানীতে প্রান্তিক মানুষের পাশে বিএনপি, রমজানের উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে প্রান্তিক মানুষের পাশে বিএনপি, রমজানের উপহার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর প্রান্তিক মানুষের মাঝে ইফতার ও সেহেরির উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ মার্চ) রাতে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকায় এ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল নিজ হাতে ভাসমান ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, বেসন, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় হাবিব উন নবী খান সোহেল বলেন, “পবিত্র রমজান মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের মাস। বিএনপি সবসময় গণমানুষের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের এই উপহার বিতরণ কার্যক্রম সারা রমজান মাস জুড়ে চলবে।”

ইফতার ও সেহেরির উপহার বিতরণের পাশাপাশি তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া প্রার্থনা করেন।

উপহার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য রাশেদ উল হক সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইএ