শিরোনাম
সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা দুর্গাপূজায় প্রথমবারের মতো সারা দেশে থাকছে বিশেষ বাস সার্ভিস
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাঙামাটিতে  ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রসীত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের প্রতিবাদে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বাঘাইছড়িতে একাধিক স্থানে টায়ার জালিয়ে প্রতিবাদ জানাই ইউপিডিএফ কর্মীরা।

নিহত ব্যক্তির নাম নিপুণ চাকমা। নিপুণ বাঘাইছড়ি পশ্চিম বালুখালী গ্রামের কমলা কান্তি চাকমার ছেলে। সে ইউপিডিএফের সদস্য বলে জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠান চলাকালে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত সেখানে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিপুণ চাকমা’র। এই হত্যাকান্ডের জন্য নব্য মুখোসধারীদের দায়ী করেছে ইউপিডিএফ।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, এই ধরণের ঘটনার কথা শুনেছি। শনিবার সারারাত আমরা তল্লাশি চালিয়েছি কিন্তু এখনও তেমন কিছু পায়নি।

 

মিশু/ সুপ্তি/ দীপ্ত নিউজ