শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু

ফজরের নামাজের সময় একটি অটো চুরির চেষ্টার অভিযোগে মসজিদের মাইকে ‘চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। এরপর অটোসহ দুজনকে ধাওয়া করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে গণপিটুনিতে তাঁদের দুজনেরই মৃত্যু হয়।

রবিবার (২৫ অক্টোবর) ভোরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন– উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া সরদারপাড়া এলাকার এন্তাজ আলীর ছেলে এজারুল মিয়া এবং কোলকোন্দ ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে সাদিকুল ইসলাম।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের আব্দুল মতিন মেম্বারের ছেলে সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটো চুরির চেষ্টা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে সোহেল চিৎকার শুরু করেন। পরে পাশের মসজিদের ইমাম মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন।

এ সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি ও স্থানীয় লোকজন অটোসহ দুজনকে ধাওয়া করেন। পালানোর সময় তাঁদের ধরে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়। পরে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত দুজনের পরিচয় শনাক্ত করে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, মরদেহ দুটি থানায় আনা হচ্ছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেরদৌস জয়/এজে/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।