১৮৭
সিলেটসহ দেশের আট জেলার ওপর দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
সোমবার (১৬ মার্চ) রাতে দেয়া অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সকাল ৯টার মধ্যে সিলেট, রংপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।