যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে দেওয়া হয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য রহমতের অসংখ্য দরজা খুলে রেখেছেন। সেই রহমত লাভের সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হলো বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা। অনেক সময় অল্প কয়েকটি শব্দের একটি জিকিরও আল্লাহর কাছে এত প্রিয় হয় যে, এর মাধ্যমে বান্দার জন্য রহমতের দরজা খুলে যায়।

হজরত আবদুল্লাহ ইবন উমার (রা.) বর্ণনা করেন, একদিন আমরা নবীজির (সা.) সঙ্গে নামাজ আদায় করছিলাম। এ সময় একজন সাহাবি বললেন—

اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً’

উচ্চারণ : ‘আল্লাহু আকবারু কাবীরা, ওয়ালহামদু লিল্লাহি কাছীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।’

অর্থ : ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মহান। সকল প্রশংসা আল্লাহর জন্য— অগণিত প্রশংসা। আর সকালসন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি।’

নামাজ শেষে নবীজি (সা.) জিজ্ঞাসা করলেন, ‘এই কথাগুলো কে বলেছে?’ সাহাবি নিজের পরিচয় দিলে তিনি বলেন, ‘আমি দেখেছি, এ কথাগুলোর কারণে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে।’

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি তাঁর জিকির করার তাওফিক দান করুন, তাঁর রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দিন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন।

সূত্র : মুসলিম, হাদিস : ৬০১, নাসাঈ, হাদিস : ৮৮৬।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More