শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যে কারণে সুফল মিলছে না যৌন হয়রানির মামলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যে কারণে সুফল মিলছে না যৌন হয়রানির মামলার
প্রতীকী ছবি

দেশের প্রচলিত আইনে যৌন হয়রানির সংজ্ঞা সুনির্দিষ্ট না থাকায় এ সংক্রান্ত মামলার সুফল মিলছে না বলে মত আইন ও সালিশ কেন্দ্রের। মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে গোলটেবিল আলোচনায় ভুক্তভোগীদের সহায়তায় কাজ করা ব্যক্তিরা জানান, মামলার দীর্ঘসূত্রিতা অনেক নারী আইনের জটিলতা মনে করেন।

হাইকোর্টের এক রায়ে যৌন নিপীড়নের সংজ্ঞায় বলা হয়, শারীরিক ও মানসিক যে কোনো ধরনের নির্যাতনই যৌন হয়রানির মধ্যে পড়ে। ই–মেইল, এসএমএস, টেলিফোনে বিড়ম্বনা, পর্নোগ্রাফি, যে কোনো ধরনের অশালীন চিত্র ও অশালীন উক্তিসহ কাউকে ইঙ্গিতপূর্ণভাবে সুন্দরী বলাও যৌন হয়রানির পর্যায়ে পড়ে।

বাসা–বাড়ি, অফিস ও চলার পথে নারীকে হতে হয় যৌন হয়রানির শিকার। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখান বলছে, ২০২৩ সালে ২৭৬টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যেখানে আত্মহত্যা করেছে ১২ জন, আর ৫ জনকে হত্যা করেছে নিপীড়করা।

তবে, অনেকেই নিপীড়িত হওয়ার পরও আইনী ব্যবস্থায় যেতে চান না।

আইন ও সালিশ কেন্দ্র বলছে, যৌন নিপীড়নের সুনির্দিষ্ট কোন সংজ্ঞা প্রতিষ্ঠিত হয়নি। এ ধরনের অপরাধ রোধে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে মনিটরিং সেল করার কথা থাকলেও তার রিপোর্ট মিলছে না।

যৌন হয়রানি বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার মনিটরিং ইউনিটসহ সর্বস্তরের মানুষের সহায়তা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।

 

আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।