শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
রাজনীতি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছে আ.লীগ, বিএনপি ও জাতীয় পার্টি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছে আ.লীগ, বিএনপি ও জাতীয় পার্টি

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন দেশের প্রধান তিন রাজনৈতিক দল আ.লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

বিএনপি নেতাদের সাথে সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

অন্যদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে বেলা ১১টায় বনানীর হোটেল শেরাটনে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৮ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরদিকে, বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গেও বৈঠক করবে আজ। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী।

মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক–নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে ঢাকায় এসেছে প্রতিনিধিদল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে শনিবার ঢাকায় এসেছে ৭ সদস্যের দলটি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক–নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।

প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।