শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা সেতু: ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৯৮ লাখ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঈদ ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ। এতে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা।

ঈদ ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৫ মার্চ) দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী লেনে ১৫ হাজার ৬৪২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে একই সময়ে উত্তরবঙ্গগামী লেনে ২১ হাজার ৪৬৮টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ ছুটি শেষে রাজধানী ফিরতে মানুষের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।

উল্লেখ্য, ১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার পর থেকেই টোল আদায় করে আসছে কর্তৃপক্ষ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More