বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

ছয় দিনে যমুনা সেতু থেকে টোল আদায় ২০ কোটি ৪১ লাখ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামলে ৬ দিনে যমুনা সেতু থেকে ২০ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামলে ৬ দিনে যমুনা সেতু থেকে ২০ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) থেকে বুধবার (২৭ মে) পর্যন্ত যমুনা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন পারাপার হয়েছে।

সবচেয়ে বেশি যানবাহন পারাপার হয়েছে মঙ্গলবার (২৬ মে)। ওইদিন ৫৬ হাজার ২৩৯টি যানবাহন চলাচল করে এবং টোল আদায় হয় ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।

সর্বশেষ বুধবার (২৭ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ৯০৭টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১২ হাজার ৯৮৬টি যানবাহন পারাপার হয়েছে। দুই প্রান্ত মিলিয়ে মোট ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করে। এ সময় টোল আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।

চারলেন মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু থাকায় ঈদযাত্রার ব্যস্ত সময়েও বড় ধরনের যানজট খুব কম দেখা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More