শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মেহেরপুরে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
মাদক কারবারি

মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে তাজুল ইসলাম তাজু নামের এক মাদক কারবারিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের দন্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল্লাহ এ রায় দেন। সাজাপ্রাপ্ত তাজুল ইসলাম মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগের এস আই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাজুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মামলায় মোট আটজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি তাজুল ইসলাম তাজু দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

মামলার অপর আসামি আলফাজ হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। এবং আসামী পক্ষে এহান উদ্দিন মনা কৌশলী ছিলেন।

 

জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ