শিরোনাম
মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছাল হ্যান্ডশেকের পাশাপাশি কোলাকুলি করতেও রাজি ভারত-পাকিস্তান ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেট্রোরেলে সন্তান জন্ম দিলেন সোনিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেট্রোরেলে সন্তান জন্ম দিলেন সোনিয়া

রাজধানীর আগারগাঁও স্টেশনে এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া রানি রায় নামে এক যাত্রী।  চিকিৎসকের কাছে যাওয়ার সময় মেট্রোরেলে উঠেন তিনি।

মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি। এ সময় অন্য যাত্রীরা সহযোগিতা করেছেন বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা।

সুকান্ত সাহা বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই চিকিৎসকের কাছে চেকআপ করাতে হতো। মেট্রোরেলেই প্রসব বেদনা উঠে সোনিয়ার। মা এবং ছেলে দুইজনেই সুস্থ আছে। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। সবাই তাৎক্ষণিকভাবে সহযোগিতা করেছেন।

২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরের দিন থেকে চালু হয় মেট্রোরেলের যাত্রী চলাচল। তখন থেকেই কেবল আগারগাঁ ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না।