শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
রাজনীতি

মেজাজ হারিয়ে চড় মারলেন সাকিব!

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
মেজাজ হারিয়ে চড় মারলেন সাকিব!
মেজাজ হারিয়ে চড় মারলেন সাকিব

সাকিব আল হাসানের মেজাজ হারানোর ঘটনা নতুন কিছু নয়। অনিয়ম কিংবা কোনো ভুল হলে সবার আগেই চড়াও হন। মাঠেও বহুবার প্রতিবাদ করেছেন তিনি। ক্রিকেটের বাইশ গজের পর এবার ভোটের মাঠেও মেজাজ হারালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

মাগুরা–১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব ভোটের লড়াইয়ের দিন ক্ষিপ্ত হয়ে চড় মেরে বসেন এক ব্যক্তিকে! তবে কী কারণে চড় মেরেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রবিবার (৭ জানুয়ারি) সকালে নিজের ভোট দেন সাকিব। এরপর মাগুরা–১ আসনের অধীনে থাকা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। ভোটগ্রহণের সময়ও তখন প্রায় শেষের দিকে। এমন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্লিপ ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, কোনো এক কেন্দ্রের সামনে এক লোককে থাপ্পর মেরে বসেছেন তিনি।

মুহূর্তের মধ্যে ক্লিপটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ওই ব্যক্তিকে ঠিক কেন সাকিব চড় মেরেছেন, তার কারণ এখনও জানা যায়নি।

প্রচার–প্রচারণার সময় সাকিবকে একবারও মেজাজ হারাতে দেখা যায়নি। মাগুরার কৃষকদের থেকে শুরু করে ঘরে ঘরে সবার খোঁজ নেন। আশ্বাস দেন মাগুরাকে এগিয়ে নেওয়ার। কিন্তু ভোটের দিন অনাকাঙ্খিতভাবে মেজাজ হারিয়ে বসলেন মাগুরার এই নৌকার মাঝি।

 

আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।