মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

মুরাদনগরে ট্রিপল মার্ডার: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে প্রকাশ্যে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৫ জুলাই) দুপুরে র‍্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নামপরিচয় প্রকাশ করা হয়নি।

তিনি জানান, কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব১১। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে যৌথবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন কড়ইবাড়ি গ্রামের মো. সবির আহমেদ (৪৮) এবং মো. নাজিমউদ্দিন বাবুল (৫৬)

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী মোবাইল চুরি এবং মাদক ব্যবসার অভিযোগ তুলে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে। নিহতরা হলেনখলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)। হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫)। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় শুক্রবার রাতেই নিহতদের আরেক মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় ৬৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More