শিরোনাম
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সম্প্রীতির অনন্য নিদর্শন, একই মাঠের ১০ ফুট দূরত্বে মসজিদ ও মন্দির ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত পোষা বিড়ালকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে মৃতদেহ খাঁচায় নিয়ে থানায় মালিক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষনতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আগুনের পাশেই মদপানে মত্ত দম্পতি বিএসটিআই-বিসিএসআইআরসহ তিন ল্যাবে পরীক্ষিত কাজী ফার্মস কিচেনের মাফিন বুধবার ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপির ছেলে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপির ছেলে

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ–৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এর আগে, গতকাল রবিবার দুপুরে খাইরুল ইসলাম সজীবকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, সজীবকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এদিকে, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন খাইরুল ইসলাম সজীব। তবে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ প্রদান করা হয়।