কুয়েত আকাশে ইরানি মিসাইলের আঘাতে মার্কিন ‘এফ–১৫‘ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
সামাজিক মাধমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, কুয়েত আকাশে উড়তে থাকা একটি মার্কিন ‘এফ–১৫‘ ফাইটার জেট হঠাৎ আগুন ধরার পর নীচে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
এতে আরও দেখা যায়, অন্তত একজন পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।
এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।
যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনার হামলা চালাচ্ছে ইরান।
এসএ