রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ৩ নারী ছিনতাইকারী আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাদারীপুরের কালকিনিতে অর্ধ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার সময় তিন নারী ছিনতাইকালীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কালকিনি থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়াপট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি থানার লন্ডন শপিং মলে কেনাকাটা করতে আসা এক নারীর ব্যাগ জোড়পূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে নারী ছিনতাইকারী চক্র। আতঙ্কে চিৎকার শুরু করে ভুক্তভোগী। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক। পরে আটক তিনজনকেই পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

মাদারীপুরের কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, তিন নারী ছিনতাইকারীকে আটকের পর স্থানীয়রা পুলিশের হাতে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পরে আদালতে পাঠানো হয়।

 

রফিকুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More