শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মাঝ আকাশে দুটি হেলিকপ্টারে সংঘর্ষ, নিহত ১০ নৌ ক্রু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাঝ আকাশে দুটি হেলিকপ্টারে সংঘর্ষ, নিহত ১০ নৌ ক্রু

মালয়েশিয়ায় দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জন নৌ ফ্লাইট ক্রু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলেই ক্রু সদস্যদের মৃত্যু নিশ্চিত করা হয়। শনাক্তের জন্য মরদেহগুলো লুমুত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, হেলিকপ্টার দুটির একটিতে (HOM M503-3) সাতজন আরোহী ছিলেন যা মাটিতে পড়ে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটিতে (ফেনেক এম502-6) তিনজন আরোহী ছিলেন যা কাছাকাছি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, কয়েকটি হেলিকপ্টার একটি স্টেডিয়ামের উপরে উড়ছে। এসময় একটি হেলিকপ্টারের সাথে আরেকটির আঘাত ধাক্কা লাগলে উভয়েই নিচে পড়ে যায়।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘটনাকে একটি ‘হৃদয় বিদারক ট্র্যাজেডি‘ বলে বর্ণনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে এর সুষ্ঠু তদন্ত হবে।

উল্লেখ্য, আগামী শনিবার রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর ৯০তম বার্ষিকী উদযাপনের জন্য কুচকাওয়াজের মহড়া চলছিল।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।