শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজধানী

মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা

ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্টসমূহ (Expansion Joint) প্রতিস্থাপন কাজ চলমান থাকায় রাজধানীর মহাখালী ফ্লাইওভার ব্যবহারকারীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা, সম্মানিত নগরবাসী, ঢাকা উত্তর সিটি করপোরেশন এর বরাতে আপনাদের সকলের অবগতির জন্য এই মর্মে জানানো যাচ্ছে যে, মহাখালী ফ্লাইওভার এর Expansion Joint সমূহ প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ১. আগামী ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরেরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট হতে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

২. আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরেরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী হতে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।