শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংষর্ষে নিহত ৭

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংষর্ষে নিহত ৭
দুর্ঘটনাকবলিত বাস-অটোরিকশা ঘিরে স্থানীয় মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর নামক স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় জানা যায়নি তবে নিহতদের মধ্যে এক শিশু, একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে সন্তানের গায়ে আগুন দিল বাবা

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দা থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশাটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নারী–শিশুসহ ৭ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।‘

 

এসএ/দীপ্ত নিউজ