৩০
মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা উপিস্থিত থাকবে না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে এ ঘোষণা দেয় এনসিপি।
পোস্টে বলা হয়, আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি।
এছাড়াও পোস্টে এনসিপি থেকে নির্বাচিত ৬ সংসদ সদস্যদের একটি ছবি যুক্ত করে দেয়া হয়।
যেখানে লিখা— বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপিস্থিত থাকবে না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা।
এসএ